Tuesday , 20 July 2021 | [bangla_date]

শেখ হাসিনার মত ডায়নামেটিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই- নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনাকালীন সময়ে বিশশ্বর বিভিন্ন দেশে বিদ্রোহ হেেয়ছে কিন্তুু বাংলাদেশে তা হয়নি, কেননা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন ও জীবিকার যে তত্ব দিয়েছেন তা সমগ্র পৃথিবীতে প্রশংসিত হয়েছে। করোনায় বিশ্বের অর্থনীতিতে ধস নেমেছে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে করোনা কোন আঘাত করতে পারেনি। দেশের উন্নয়ন সমানতালে এগিয়ে চলছে। যারা পদ্মা সেতু নিয়ে ষড়যনন্ত্র করেছিল তারা দেখুক এই করোনার মধ্যেও পদ্মা সেতুর কাজ এগিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত ডায়নামেটিক নেতৃত্বদানকারী নেতা পৃথিবীতে আর নেই, বড় দেশ থাকতে পারে বড় সম্পদশালী থাকতে পারে কিন্তু বড় নেতৃত্বদানকারী নেতা নেই। তাই এই মঞ্চ থেকে আল্লাহর কাছে তার সুস্থ্যতা, মঙ্গল ও দীর্ঘজীবি কামনা করছি।
অাজ ১৯ জুলাই সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে ও ডাঃ ইমরুল কায়েস এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ আবু মোঃ জাকরিুল ইসলাম, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি বোচাগঞ্জ উপজেলা চত্বরে এলজিইডির বাস্তবায়নাধীন ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমীক ভবনের শুভ উদ্বোধন, ৭টি পাকা রাস্তার শুভ উদ্বোধন সহ এডিপি প্রকল্পের আওতায় সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যানগাড়ী ও বাই সাইকেল বিতরন করেন। বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সদর ইউএনও

দিনাজপুর থেকে ঢাকায় ছুটছেন আড়াই হাজার কসাই

বীরগঞ্জে ভেঙে পড়ার ১০ দিন পার হলেও কাজ শুরু হয়নি কাঙ্ক্ষিত ব্রিজের

আগামী ৩০ মার্চ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

দিনাজপুরে আফটার লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

চিরিরবন্দরে ভ্যাকসিন বিষয়ক ওরিয়েন্টেশন সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উদ্বোধনকালে সিভিল সার্জন “তোমরা দেশের ভবিষ্যৎ, আগামী দিনে তোমাদের নেতৃত্বে দেশ পরিচালিত হবে”

২৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মুক্তি পাবে সময়ের জনপ্রিয় শিল্পী লায়লা’র ‘বন্ধে পান খাইতো’

বোদায় বাই সাইকেল বিতরণ