Sunday , 18 July 2021 | [bangla_date]

শেখ হাসিনা করোনা মোকাবেলার পাশাপাশি গ্রামীন অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা মোকাবেলার পাশাপাশি গ্রামীন অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছেন জননেত্রী শেখ হাসিনা। গ্রামের মানুষের কল্যাণের গ্রামকে শহরে পরিণত করবার যে অঙ্গীকার তিনি করেছেন সেটি বাস্তবায়নেও তিনি পিছপা হননি। বরং মানুষের কথা চিন্তা করে করোনার মধ্যেও উন্নয়ন অব্যাহত রেখেছেন তিনি। কিন্তু দেশের এই উন্নয়ন দেখতে পায় না বিএনপি। তারা জনগনে পাশে না থেকে টেলিভিশন আর পত্রিকায় আওয়ামী লীগের সমালোচনা করে। তিনি বলেন, করোনা মোকাবেলায় আজ দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের উচিত সরকারকে সহযোগিতা করা, শেখ হাসিনাকে সহযোগিতা করা।
মুজিব শতবর্ষের উপহার হিসেবে ১৬ জুলাই ২০২১ শুক্রবার সন্ধায় এলজিইডি’র বাস্তবায়নে ৮২ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নে পলাবাড়ী ইউপি অফিস হতে মাঝবয়াইল হাট ভায়া মুরালীপুর হাট ও বড় আওলিয়া হাট পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল এসব কথা বলেন।
শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ডালিম সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারি প্রকৌশলী গুলজার হোসেন।
এর আগে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মরিচা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাজাগাঁও ইউনিয়নে মেম্বারপ্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর।

বিরলে এলজিইডি কর্তৃক ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

কনকনে শীতে সর্বত্র বেড়েছে দিনাজপুরে গরম কাপড়ের বেচাকেনা

খরচ বৃদ্ধি এবং বাজার নিম্নমূখী হওয়ায় বেগুন নিয়ে দুশ্চিন্তায় কৃষক

বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট থেকে মনোনয়ন চুড়ান্ত হলে শক্ত প্রতিদ্বন্দ্বি হতে পারেন অধ্যাপক এমরান আল আমিন

পীরগঞ্জে ২’শ গৃহহীন পরিবারকে ঘড় প্রদান

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি