Tuesday , 6 July 2021 | [bangla_date]

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল (৫ জুলাই) জানানো হয় তার আগের ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন, যা দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯
। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৫, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৬৫ জন নারী। এদের মধ্যে ৫ জন বাসায় মারা গেছেন। তিন জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৩৯২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৮৮৩ জন এবং নারী ৪ হাজার ৫০৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৫ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে টিএমএসএস এর উদ্যোগে কম্বল বিতরণ

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পঞ্চগড়ে জিয়া পরিষদের শিক্ষক সমাবেশ সঠিক শিক্ষা ব্যবস্থা তৈরী করতে গেলে আমাদের শিক্ষক সমাজকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে —ব্যারিস্টার নওশাদ জমির

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা

বীরগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে সরস্বতীপূজা উৎযাপন

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কুইন্স কলেজ

দিনাজপুরের বোচাগঞ্জে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের দ্রুতি ছড়াচ্ছে জয় বাংলা ভাস্কর্য

হরিপুরে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

দিনাজপুরে বিএনপি’র প্রস্তুস্তি সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত