Wednesday , 7 July 2021 | [bangla_date]

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২০০,আক্রান্ত ১১ হাজার ১৬২ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের।

এর আগে, সোমবার (৫ জুলাই) ১৬৪ জন মারা যান। যা দেশে করোনায় ২য় সর্বোচ্চ মৃত্যু। পরের দিন (মঙ্গলবার) মারা যান ১৬৩ জন। এছাড়া, কয়েকদিন ধরে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ১৪৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ২৯ হাজার ৮৩২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ৬৬ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৫৮, চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১৮, বরিশালে ৭, সিলেটে ৯, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৫ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পীরগঞ্জে জাতীয় পার্টি নেতার স্মরণে আলোচন ও দোয়া মাহফিল

জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য মরহুম খোকা’র স্মরনে দোয়া মাহফিল

দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁনের পাল্টা সংবাদ সম্মেলন

পীরগঞ্জে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা

রানীশংকৈলে প্রধান শিক্ষকদের মাসিক রিটার্নস সভা অনুষ্ঠিত

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

আটোয়ারীতে এনসিপি’র উপজেলা কার্যালয় উদ্বোধন

রাণীশংকৈলে বিনা উদ্ভাবিত ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থানীয় এমপি’র ছোট ভাইকে হারিয়ে বিপুল ভোটে দ্বিতীয়বার বিজয়ী আতাউর রহমান মিল্টন