Monday , 26 July 2021 | [bangla_date]

হরিপুরে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বিকেল ৪টায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অভিবাসীদের সংগঠন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএস’র সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুনের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মনিরুল হক খান এর নিকট হস্তান্তর করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুল।
এসময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল করিম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবিরসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দগণ।
উল্লেখ্য গতকাল রবিবার (২৫ জুলাই) জেলার বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অভিবাসীদের সংগঠন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএস’র সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুনের পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা হয়।

অনুুুষ্ঠান পরিচালনা মধ্যে বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু বলেন,অন্যান্য সামাজিক সংগঠন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও করোনা প্রতিরোধে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অসহায় নারী‘র অভিযোগ পৌর কাউন্সিল‘র নেতৃত্বে মালামালসহ দোকানঘর দখল

হলি ল্যান্ড কলেজের নবীনবরণ ও ওরিয়েন্টেশন

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ব্র্যাকের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

ঠাকুরগাঁওয়ে পেট্রোল-ডিজেল সংকট

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

রাণীশংকৈলে মাঘের বৃষ্টি ও ঝড়ে সরিষায় নুয়ে পড়ল কৃষকের স্বপ্ন

দিনাজপুরে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে সেন্ট ফিলিপস্সিয়ান পরিবার

আটায়ারীত অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

খানসামায় আত্রাই নদী ভাঙন, ৩ শতাধিক পরিবারে আতঙ্ক