Thursday , 15 July 2021 | [bangla_date]

হরিপুরে জমি দখলে বাধা দেওয়ায় বাড়ি ঘর ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ -আহত ৭

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে আব্দুল বারেক নামে একব্যক্তি তার নিজ জমিতে আমন ধানের চারা রোপণ করতে গেলে খলিল গং জোর পূর্বক বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং খলিল গংরা আব্দুল বারেকের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তান্ডব চালিয়েছে।
আহতরা হলো হরিপুর উপজেলার বকুয়া নয়াপড়া গ্রামের মৃত শুকুর তালুকদারের ছেলে আব্দুল বারেক (৫০), বারেকের ছেলে জিয়ারুল (৩২), রিয়াজুল (২৮), জাহাঙ্গীর (২২) এবং একই গ্রামের মৃত ইনসার আলী ছেলে খলিল (৪০), হামিদুল (১৬) ও আমিরুল (১৮)। আহতরা সবাই বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাসূত্রে জানাযায় হরিপুর উপজেলার বকুয়া নয়াপড়া গ্রামের মৃত শুকুর তালুকদারের ছেলে আব্দুল বারেক ১৫ বছর পূর্বে আজিজুল ও শরিফুল নামে দুই ব্যক্তির নিকট সাড়ে ২৬ শতক জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে। আব্দুল বারেকের দখলে থাকা সাড়ে ২৬ শতক জমির মধ্যে একই গ্রামের খলিল গং কিছুদিন পূর্বে ১০ শতক জমি তাদের দাবি করে। এ নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার গ্রাম্য ও ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ চলছিল। গত ১২ জুলাই আব্দুল বারেক তার দখলে থাকা জমিতে আমন ধানের চারা রোপণ করতে গেলে খলিল গং পূর্ব পরিকল্পিতভাবে বারেকদের উপরে হামলা চালিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। আব্দুল বারেক প্রাণে বাচঁতে দ্রুত বাড়ি চলে আসলে খলিল গংরা উত্ত্বেজিত হয়ে বারেকের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় উভয় পক্ষের ৭ জন আহত হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি বলেন,বারেকের পরিবারের ৪ জন আহত হয়। বিষয়টি আমি জানতে পেরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি বলেন সংঘর্ষের সময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে খলিল পক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বারেকসহ ১২/১৩ জনের বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শাকিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে সবজি উৎপাদন বেশি হওয়ায় কম দামে বিক্রি

বাঙালির হৃদয়ে নৌকার বসবাস -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ও ভারতীয় নাগরিক সহ ১০ চোরাকারবারী আটক

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সং’ঘর্ষে নি’হত ৪, গু’রুতর আহত আ’হত ৩

বীরগঞ্জে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল শোডাউন

পুজার বাজার কাহারোলে দুর্গা পুজাকে সামনে রেখে কাপড়ের মার্কেটে কেনা-কাটায় ভীড়, পুরুষের চেয়ে নারী ক্রেতাদের সমাগম অনেক বেশি।