Saturday , 10 July 2021 | [bangla_date]

হরিপুরে প্রাচীর নির্মাণ করে সরকারি রাস্তা দখল,যান চলাচলে জনদূর্ভোগ

হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৫নং সদর ইউনিয়নের তোররা গ্রামে প্রাচীর নির্মাণ করে সরকারি রাস্তা দখল করার অভিযোগ উঠেছে। এতে যানবহন ও জনগনের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল করিমের বরাবরে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত অভিযোগ করেছে। কিন্তু অভিযোগ করার ৩মাস পেরিয়ে গেলোও সরকারিভাবে কার্যকারী কোন পদক্ষেপ না নেওয়ায় স্থানীও জনগনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার তোররা বাজার হতে পশ্চিম তোররা হয়ে দক্ষিণ তোররাগামী রাস্তায় তোররা গ্রামের মৃত ধন মোহাম্মদ এর ছেলে নিজাম উদ্দীন তার বাড়ির সামনে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করে। সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণের ফলে বর্তমানে ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে গ্রামবাসীকে চলাচল করছে। এতে যান ও জনসাধারণের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী প্রাচীর সরাতে বললে নিজাম উদ্দীন গ্রামবাসীর প্রতি চড়াও হন। উপায়ন্ত না পেয়ে গ্রামবাসী গণস্বাক্ষর করে নিজাম উদ্দীনের বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল করিমের বরাবরে লিখিত অভিযোগ করেন।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বলেন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুব শীর্ঘই সরকারি রাস্তা দখল মুক্ত করে জনগনের চলাচলের জন্য কার্যকারী পদক্ষেপ গ্রহন করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল করিম বলেন লিখিত অভিযোগের প্রেক্ষিতে সরকারি সার্ভেয়ার দিয়ে রাস্তার জমি সঠিকভাবে নির্ধারণ করা হয়েছে। এতে নিজাম উদ্দীনের নির্মাণ করা প্রাচীর ও ল্যাট্রিন সরকারি রাস্তার জমির উপর রয়েছে। প্রাচীর ও ল্যাট্রিন ভেঙ্গে সরকারি রাস্তার জমি মুক্ত করার জন্য নিজাম উদ্দীনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামার বৈদ্যুতিক ও প্লাম্বার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

হাবিপ্রবিকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই- হাবিপ্রবি ভিসি

সেতাবগঞ্জে ট্রাক, টেংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নতুন অফিস উদ্বোধন

শুরু হয়েছে প্রাচীন ও ঐতিহাসিক রানীশংকৈলের গৌরকই মেলা

দিনাজপুরের সাংবাদিক হুমায়ুন কবীর আর নেই

দিনাজপুর আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঠাকুরগাঁওয়ে বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আদর্শ মহাবিদ্যালয়ে পবিত্র আশুরার শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতায় পুলিশের গুলিতে নিহত শিশু কন্যা আশার জানাযা সম্পন্ন!