Sunday , 18 July 2021 | [bangla_date]

হরিপুরে ব্যস্ত সময় পার করছে কামাররা

হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ব্যস্ত সময় পার করছে কামাররা
আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ। উপজেলার হাট বাজার ও গ্রামগঞ্জের কামারবাড়িগুলো মুখর হয়ে উঠেছে টুংটাং শব্দে। কামাররাও পার করছেন ব্যস্ত সময়। কোরবানির জন্য দা, বিভিন্ন সাইজের চাকু, ছোরা ও বটির এখন ভীষণ চাহিদা। ফলে কামারবাড়ি গুলোতে এখন রাতদিন কাজ চলছে। উপজেলার হাট-বাজারগুলোতেও কোরবানির সরঞ্জাম বিক্রির নতুন দোকান বসেছে। ক্রেতারাও প্রয়োজন মত দেখে শুনে কিনছেন প্রয়োজনীয় সরঞ্জাম। এদিকে ঈদ উপলক্ষে দা, বটি, ছোরা, চাকুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় কাচা লোহার দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এতে এসব সরঞ্জাম তৈরির উৎপাদন ব্যয়ও অনেক বেড়ে গেছে। ফলে ক্রেতারাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কোরবানি ঈদের অতি প্রয়োজনীয় এসব সরঞ্জাম। যাদুরাণী বাজার রাস্তার ধারে দোকান দিয়ে কোরবানির এসব সরঞ্জাম বিক্রি করছেন কৃষ্ণ। তিনি জানান, এখন অল্প স্বল্প বেচাকেনা শুরু হলেও ঈদের তিনদিন আগে থেকেই বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যাবে। সাধারণত বিভিন্ন এলাকার কামাররা তার দোকানে এসে এসব সরঞ্জাম বিক্রি করে যায়। প্রয়োজনে তিনি নিজেও কামারবাড়ি গিয়ে সেগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। তিনি আরো জানান, ঈদ উপলক্ষে মূল্য বৃদ্ধি পাওয়ায় কোরবানির একটি ছোরা ৩০০ থেকে ৩৫০শ, বিভিন্ন সাইজের চাকু ৩০ থেকে ৬০, বটি ২৫০শ থেকে ৩০০টাকা দামে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বাড়বে৷ উপজেলাবাসী সকালের ঘুম ভাঙ্গছে লোহার টুং ঢাং শব্দে৷

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ তাদের দোসরদের নিয়ে অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে-মির্জা ফখরুল

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

খানসামায় ১৫২জন কৃষক পেল সোয়া কোটি টাকার ঋণ

আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন উপলক্ষে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ৭ জন ভিক্ষুক কে পুনবার্সন

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা

ঘোড়াঘাটে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে  সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান

ঘোড়াঘাটে নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট অভিযান