Thursday , 1 July 2021 | [bangla_date]

হরিপুরে লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধিঃ পূর্বে ঘোষিত অনুযায়ী আজ ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর লডাউন। সকাল থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় অন্য দিনের তুলনায় লোক শুন্য। উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে তেমন কোন যানবাহন চলতে দেখা যায়নি।
উপজেলার কামারপুকুর,কাঁঠালডাঙ্গী এলাকা ঘুরে দেখা যায় পয়েন্টে-পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। বসানো হয়েছে চেকপোস্ট।
এসব চেকপোস্টে হরিপুর থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বের হয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদে।
শুধু চলছে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রের গাড়ি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি। তাছাড়া অলিগলিতে চলছে হালকা রিক্সা।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে পুলিশ ও আইন-শৃঙ্কলাবাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ দিয়ে আসছে। দেশব্যাপী বিধিনিষেধের পাশাপাশি এবার স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ জারি করছে। কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় যুব দিবস পীরগঞ্জে বৈষম্যহীন শোষনমুক্ত দেশ গড়ার লক্ষে শপথ গ্রহন

ঠাকুরগাঁওয়ে শুমারি কমিটির সভা

পঞ্চগড়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

পবিত্র রমজানে ১ টাকা লাভের দোকানে পন্য ক্রয়ে ক্রেতাদের স্বস্তি

ঠাকুরগাঁওয়ে টিসিবির পন্য বিষয়ে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

বীরগঞ্জে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজ কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

অফিসে অনুপস্থিত থাকা দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ