Thursday , 8 July 2021 | [bangla_date]

হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩০০ হতদরিদ্র পরিবার

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ হরিপুরে শুভসংঘের ত্রাণ পেল ৩ শত হতদরিদ্র পরিবার।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। করোনায় ক্ষতিগ্রস্ত ও বয়স্কদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সকলের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সুরক্ষায় সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার(৮ জুলাই) বসুন্ধরা গ্রুপের সহায়তায় আমগাঁও ইউপি চত্বরে ১৫০ জন ও হরিপুর মহিলা কলেজ মাঠে ১৫০ জন কে স্বাস্থ্যবিধি মেনে এই সামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

উপকারীভোগী ফিরোজা বেগম বলেন,আমি মানুষের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়েই সংসার চালাই। করোনার মধ্যে তা-ও করতে পারি না। আমাদের দেখার কেউ নেই। যে ত্রাণ পেলাম তাই দিয়ে কিছু দিন খেতে পারব। এরপর কে আমাদের দেখবে জানি না।

এসময় হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনার এই মহামারিতে বসুন্ধরা গ্রুপ সারা দেশের অসহায়দের ত্রাণ সহায়তা দিচ্ছে। তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করি এবং শুভসংঘের সকলের প্রতি দোয়া প্রার্থনা করি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, ঠাকুরগাঁও জেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ত্র্যাডঃ মোস্তাক আলম টুলু,ঠাকুরগাঁও জেলা শুভসংঘের সহ-সভাপতি তাপস দেব নাথ, নিউজ টুয়েন্টিফোরের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু,
কালের কন্ঠের জেলা প্রতিনিধি পার্থসারথী দাস,ত্র্যাডঃ মোজাফ্ফর আহম্মেদ মানিক, এডভোকেট সোহরাব হোসেন প্রধান, হরিপুর উপজেলা শুভসংঘের সভাপতি ও আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার,সাধারণ সম্পাদক নাহিদ হাসান সোহাগ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আত্মীয়-স্বজন সহকর্মী-শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক প্রবীণ সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি কাজী নুরুল ইসলামপীরগঞ্জের শিক্ষক ও প্রথম আলো প্রতিনিধি কাজী নরুল ইসলাম

বিরলে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চাল বিতরণ

দিনাজপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের ধাপ অব্যাহত রাখবেন -হুইপ ইকবালুর রহিম

মহিলা পরিষদের আন্তর্জাতিক সিডও দিবসে বক্তারা সিডও সনদে নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ করার কথা থাকলেও এখনও তা বাস্তবায়ন হচ্ছে না

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে আগুন! আহত-২

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে  আমদানি-রপ্তানি

পূজায় ৭ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

বীরগঞ্জে করোনা সংক্রমণরোধে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

পঞ্চগড়ে নৌকাডুবিতে নিহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীদের আর্থিক সহায়তা প্রদান

পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া