Saturday , 10 July 2021 | [bangla_date]

​রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় লাগা আগুনে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় রাষ্ট্রপতি অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার পাঠানো বার্তায় বলা হয়, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রূপগঞ্জের কারখানার আগুনে পুড়ে ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আগুনে বৃহস্পতিবারই তিনজনের মৃত্যু হয়। শুক্রবার দুপুর নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাতপাকে বাঁধা পড়লেন উত্তম কুমারের আরেক নাতি

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বরিশালে ইউএনওর বাসভবনে হামলা: মাঠে নামছে ১০ প্লাটুন বিজিবি

পীরগঞ্জ জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল(বাংলা স্কুল)‘র শিক্ষক-কর্মচারীরা পৌরসভা কর্তৃক প্রদেয় বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবন যাপন

বীরগঞ্জের আত্রাই নদীতে দিবারাত্রী অবৈধভাবে বালু উত্তোলন ও আত্মসাত, প্রশাসন নিরব

ঠাকুরগাঁওয়ে হাতপাখা শিল্পীদের ব্যস্ততা বেড়েছে !

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে  ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক