Thursday , 29 July 2021 | [bangla_date]

​হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযানে র‍্যাব

সম্প্রতি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার পর এ অভিযান শুরু হয় বলে র‌্যাবের গোয়েন্দা সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে।

র‌্যাবের গোয়েন্দা সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

নামের সঙ্গে লীগ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি।

এই উপ-কমিটিতেই সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সব বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততা তিনি অস্বীকার করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে  নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মভাবে নিয়োগ প্রদানের বিরুদ্ধে আদালতে মামলা

আটোয়ারীতে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন’র শীতবস্ত্র বিতরণ

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

তেঁতুলিয়ায় হাট-বাজারে মিলছে ১ মিনিটেই ট্রেড লাইসেন্স সেবা

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দৈনিক পূর্বাভাস-এর নতুন কার্যালয় উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

ইউপি সদস্যদের প্রাপ্য টাকা সম্মানী ভাতা আত্মসাৎ‘র অভিযোগে দিনাজপুরের মরিচা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মো: মনজুরুল ইসলাম বলেছেন বিএনপিকে ভোট দিলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে