Friday , 30 July 2021 | [bangla_date]

​ ভারতকে গুড়িয়ে রেকর্ড, সিরিজ জয় শ্রীলঙ্কার

সিরিজে সমতা ছিল ১-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। সেই ফাইনালে শেষ হাসি শ্রীলঙ্কার। ভানিন্দু হাসারাঙ্গার রেকর্ড গড়া বোলিংয়ে জিতল লঙ্কানরা। দারুণ জয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজও কব্জা করেছে স্বাগতিকরা।

কলম্বোয় বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি স্বাগতিকরা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে পঞ্চম সিরিজে এসে ভারতকে হারাতে পারল তারা। অন্য দিকে এই ফরম্যাটে টানা অষ্টম সিরিজ জয়ের পর হারতে হলো ভারতের।

লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। দুই অঙ্কে যাওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ কুলদিপ যাদবের ২৩। তাতে ৮ উইকেটে ৮১ রান তোলে তারা। এই রান ৩৩ বল বাকি থাকতেই করে ফেলে দাসুন শানাকার দল।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ রান দিয়ে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। টি-টোয়েন্টিতে যা ভারতের বিপক্ষে যেকোনো বোলারের সেরা বোলিং। পরে ব্যাট হাতে ৯ বলে ১৪ রান করে তিনিই হন ম্যাচসেরা। সিরিজ সেরার পুরস্কারও গেছে তার শোকেসে।

ভারতের হয়ে সর্বোচ্চ ২৩ রানে অপরাজিত থাকেন কুলদিপ যাদব। ভুবনেশ্বর ১৬ ও ওপেনার রিতুরাজ করেন ১৪ রান। বাকিরা ছুতে পারেনি দুই অঙ্কের রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কাও ছিল চাপে। সর্বোচ্চ ২৩ রানে অপরাজিত ছিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন হাসারাঙ্গা।

ওপেনার মানুদ ভানুকা ১৮ ও অভিষেক ফার্নান্দো ১২ রান করেন। ভারতের হয়ে দারুণ বোলিং করেছেন রাহুল চাহার। ৪ ওভারে ১৫ রানে তিনি তুলে নেন সর্বোচ্চ তিন উইকেট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আবাও চুরি সংঘটিত- সাধারণ মানুষ আতঙ্কিত

বীরগঞ্জ সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ ড. মাসুদুল হক কে সংবর্ধনা

পুঁজার আনন্দ ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ালেন আনন্দ গুপ্ত

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদ বিএনপির জনসমাবেশ

বীরগঞ্জে পিবির মাসিক মিটিং অনুষ্ঠিত

নবরূপীর নাট্যোৎসবে সমাপনী ও পুরষ্কার বিতরন নাট্য সমিতির মঞ্চে ‘ক্ষত-বিক্ষত’ নাটক মঞ্চস্থ

সিনিয়র ডিভিশন ফুটবল লীগে চ্যাম্পিয়ন হল সেতাবগঞ্জ ইভেন্ট

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী গাভী পালন-বায়োগ্যাস ও কেঁচো সার বিষয়ে প্রশিক্ষণ

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম