Monday , 16 August 2021 | [bangla_date]

করোনায় দেশে আরও ১৭৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জনে। এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার ১৮৭, শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭ ও মঙ্গলবার ২৬৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মুলদুয়ার প্রাথমিক বিদ্যালয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসন রমেশ চন্দ্র সেনের নৌকার বিপক্ষে লড়বেন তাহমিনা আক্তার মোল্লা !

দিনাজপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে আলোকিত রাণীশংকৈল পৌর শহর

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা আকবরের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ-হাবিপ্রবি ভিসি

রাণীশংকৈল পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে গণ অভ্যর্থনা

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে  গ্যারেজ মালিকের মৃত্যু

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু

বীরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে একজন আহত