Sunday , 29 August 2021 | [bangla_date]

কারাগারে মারা গেলেন রাণীশংকৈলের মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে:

ঠাকুরগাঁও কারাগারে আব্দুর রহমান (৫৪) নামে
মাদক মামলায় রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত এক কয়েদি অসুস্থ হলে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুর রহমান জেলার রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত বদর আলির ছেলে।
কারাগার সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একটি মাদকের মামলায় তিন মাসের সাজা নিয়ে কারাগারে আসে আব্দুর রহমান। তিনি মাদক সেবনের অপরাধে একাধিকবার হাজত খেটেছেন। শনিবার দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালে আসা কয়েদিকে মৃত অবস্থায় পেয়েছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আবাসিক মেডিক‌্যাল অফিসার রাকিবুল ইসলাম।

কারাগারের জেলার মো. বদরুদ্দোজা জানান, গত ১৭ আগষ্ট রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের সাজা দেন।
দুপুরে অসুস্থতা অনুভব করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক মৃত ঘোষণার পরই আমরা মেজিস্ট্রেট ও সিভিলসার্জন বরাবর পোস্টমর্টেমের অনুরোধ জানানো হয়েছে। সব ফরমালিটি শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইফটিজিংয়ের দায়ে বোখাটে রাকিবের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ।

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন — রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

ঠাকুরগাঁওয়ে রাসায়নিক উপকরণের অভাবে ১ বছর ধরে অকেজো রক্ত পরীক্ষার মেশিন !

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের  নির্বাচনি  সভা ও মিছিল

তারেক রহামানের ৩১ দফা বস্তবায়নের লক্ষের তেঁতুলিয়ায় বিএনপির ধানেরর শীষের নির্বাচনি সভা ও মিছিল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে  রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

বাংলাবান্ধায় বিজিবির আয়োজনে ৫২তম বিজয় দিবস উদযাপন

শিক্ষার আলো ছড়াচ্ছে শতবর্ষি গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়