Monday , 23 August 2021 | [bangla_date]

খানসামায় মুদি দোকানে আগুন, দোকানদার অগ্নিদগ্ধে নিহত

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ীতে এক মুদি দোকানে আগুন লেগে দোকানদার অগ্নিদগ্ধ হয়ে নিহতের ঘটনা ঘটেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১২-১৩ বছর ধরে ভেড়ভেড়ী গ্রামের শাখারিপাড়া মোড়ে ভবেশ্বর চন্দ্র রায় দোকান করেন। দোকানটি ফাঁকা জায়গায় হওয়ায় তিনি দোকানে রাত্রিযাপন করেন। প্রতিদিনের মতোই সোমবার রাতে তিনি ঘুমিয়ে পড়েন কিন্তু ভোর ৪টার দিকে পথচারীদের চিৎকারে তারা এগিয়ে এসে দেখেন তার বাবা ও উপার্জনের অন্যতম সম্বল মুদি দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। পরে লাশটির দাহকার্য সম্পন্ন ও অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকানটি পরিষ্কার করা হয়েছে। দোকানে আনুমানিক প্রায় ৩০-৩৫ হাজার টাকার মালামাল ছিল। পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ধারণা কয়েলের আগুনে প্রথমে দোকানের নিচে বিছানো চটে আগুন লাগে। এরপর দোকান ভস্মীভূত হয়ে দোকানদার ভবেশ্বর চন্দ্র রায় (৬৮) আগুনে পুড়ে মারা যান।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার।

অফিসার ইনচার্জ (ওসি) খানসামা শেখ কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কারো কোনো আপত্তি না থাকায় নিহতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ,  গুরুতর আহত ১

রাণীশংকৈল হাসপাতালে জামাইয়ের লাশ ফেলে পালালেন শুশুরবাড়ির লোকজন..

বীরগঞ্জে মৎস্য জীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে

আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে- প্রার্থী মনজুরুল ইসলাম

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে-এমপি গোপাল

শেখ হাসিনার নেতৃত্ব থার্ট টার্মিনাল ও বঙ্গবন্ধু টানেল বাংলাদেশের মর্যাদাকে একটি ভিন্ন উচ্চতা প্রদান করেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন