Thursday , 12 August 2021 | [bangla_date]

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ আগস্ট ২০২১;
পদ্মা নদীতে স্রোতের তীব্রতা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মুন্সিগঞ্জের শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার নৌরুটে চলাচলকারি ফেরিতে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র ছোট হালকা যানবাহন (প্রাইভেট কার, এ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস) চলাচল করবে। বিকল্প ব্যবস্থা হিসেবে ভারী যানবাহন (যাত্রীবাহী এবং পণ্যবাহী) মানিকগঞ্জের পাটুরিয়া- রাজবাড়ীর দৌলতদিয়া এবং চাঁদপুরের হরিণা ও শরীয়তপুরের আলুবাজার নৌরুটে ফেরিতে চলাচল করবে। আজ থেকেই এ নির্দেশনা কার্যকর হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি এবং বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তদন্ত কমিটির সুপারিশ নিয়ে আলোচনা বৈঠক শেষে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু আমাদের মর্যাদার স্থাপনা; আত্মসম্মানের অনুভূতি। এ সেতুর পিলারের সাথে ফেরির সংঘর্ষের ঘটনায় আমরা বিব্রত ও দুঃখিত। এটি আমাদের জন্য উৎকন্ঠার বিষয়। পদ্মা সেতুতে আঘাত মানে; আমাদের হৃদয়ের মধ্যে আঘাত। বার বার হৃদয় ক্ষত হোক, সেটা চাইনা। পদ্মা সেতু আমাদের চ্যালেঞ্জ, মানমর্যাদার স্থাপনা। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চে চলাচল করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

বিরামপুরে আদিবাসী নারী-পুরুষদের মানববন্ধন

দোকানের মহাজন কী সাকিব?

রাণীশংকৈলে মিনা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক -২ ।

ঠাকুরগাঁওয়ে ভুয়া আইনজীবী পিতাসহ গ্রেফতার

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন