Friday , 13 August 2021 | [bangla_date]

আলোচিত মিলি হত্যাকাণ্ডে ছেলে রাহুল তিনদিনের রিমান্ডে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় নিহতের ছেলে অর্ক রায় রাহুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। সেইসঙ্গে মামলায় গ্রেপ্তার অপর আসামি আমিনুল ইসলাম সোহাগকে হাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে মিলি চক্রবর্তীর ছেলে রাহুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি সোহাগের বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।
উল্লখ্যে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেপ্তার করা হয়। গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবির তাজউদ্দীন আহমদ হলে মেধা ও জ্যৈষ্ঠতার ভিত্তিতে সিট বরাদ্দ

আটোয়ারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

পঞ্চগড়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মহালয়া অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় এলজি ইলেকট্রনিক্সের সৌজন্যে ২৭ টি দুস্থ পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

বালিয়াডাঙ্গীতে ৮’শ পরিবার পেল ঘর ও ঘরের চাবি

সন্ত্রাস ও মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের অপ্রচলিত কৃষি পন্য প্রক্রিয়াজাতকরণ প্রদর্শন মেলা

দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে সেবা সপ্তাহ ও প্রদর্শনী সমাপনী