Saturday , 28 August 2021 | [bangla_date]

ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ৭৬ রানে হারল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে এক ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত। লিডসের এ ম্যাচে জয়ের মাধ্যমে সমতায় ফিরল স্বাগতিক ইংল্যান্ড।

প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। জবাবে স্বাগতিক ইংল্যান্ড চড়েছিল রান পাহাড়ে। ওই রান দুই ইনিংস মিলিয়েও করতে পারলেন না বিরাট কোহলিরা।

২১৫ রানে দুই উইকেটে হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন পূজারা আর কোহলি। ভারতীয় অধিনায়ক সেঞ্চুরি পান না অনেক দিন। আশা ছিল তিনিই ভারতকে উদ্ধার করবেন এই যাত্রায়। ৫০ পেরিয়েই অবশ্য থেমে যান তিনি।

১২৫ বলে ৫৫ রান করে রবিনসনের বলে সাজঘরে ফেরত যান কোহলি। তার আগেই অবশ্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হয়ে যান পূজারা। ১৮৯ বলে ৯১ রান করে রবিনসনের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপর আজিঙ্কা রাহানে, ঋষভ পান্তরাও নিজেদের ইনিংস লম্বা করতে পারেননি।

যেটুকু লড়াই, সেটা করেন রবীন্দ্র জাদেজা। ২৫ বলে ৩০ রান করেন ওভারটনের বলে আউট হয়ে যান তিনি। দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় ভারত। ব্যর্থ হয় এক ইনিংসে ইংল্যান্ডের ৪৩২ রান দুই ইনিংসে করতে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট নেন ওলে রবসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ঈদুর নিধনে ‘চোঙ্গা ফঁাদথ ব্যবহারে সুফল পাচ্ছে কৃষক

খানসামায় মাদকদ্রব্যসহ চারজন আটক

বোদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন

হিলিতে মূল্যে তালিকা না থাকায় ৪টি দোকানীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার অভিযোগ

বীরগঞ্জে নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস

গ্রীন ভয়েজ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে পিসিবি রোডসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর শিক্ষার্থীদের শিরাভরণ, বেল্ট, ব্যাচ প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত