Wednesday , 18 August 2021 | [bangla_date]

উন্নয়ন পরিকল্পনা যথাযথ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথ বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছরের বেশি সময় পর আজ বুধবার সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসে এই নির্দেশনা দেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়।’

তিনি বলেন, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইতোমধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনাও হাতে নিয়েছি।

সরকার প্রধান বলেন, ‘আমাদের একটিই লক্ষ্য, তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়। অন্ন-বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগ পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও যেন এভাবেই এগিয়ে যেতে পারে। সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তি আমরাই তৈরি করেছি, সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং দেশটাকে তিনি উন্নত সমৃদ্ধ করতে চেয়েছিলেন। আমরা সে লক্ষ্য পূরণে কাজ করছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখতে উপজেলা চেয়ারম্যান হতে চান অধ্যক্ষ মুকুল

রাণীশংকৈলে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন

ঘোড়াঘাটে আদিবাসীদের সমপ্রীতি সমাবেশ

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নিয়োগ নিয়ে অনিয়ম, তদন্ত কমিটি গঠন !

উত্তরাঞ্চলের বৃহত্তম দিনাজপুরের চামড়া মার্কেটে রাস্তায় পড়ে থাকা ছাগলের চামড়া নেয়া হয় ময়লার ভাগারে

দিগন্ত শিল্পী গোষ্ঠী’’র পরিচিতি সভায় বক্তারা সাহিত্য-সংস্কৃতি হারিয়ে ফেললে নিজেদেরকেও হারিয়ে ফেলবো

সার্বিক কর্ম মূল্যায়ন এবারে বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত