Thursday , 12 August 2021 | [bangla_date]

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

মহামারি করোনাভাইরাসের কারণে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা ফরম পূরণের ফি পরিশোধ করতে পারবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। চলতি বছর প্রথমবারের মতো সফটওয়্যারের মাধ্যমে ফরম পূরণ শুরু করেছে শিক্ষাবোর্ডেগুলো। পুরো কার্যক্রমটি চলবে অনলাইনে।

গত ৩১ জুলাই এ সংক্রান্ত নিয়ম ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণ কার্যক্রম চলবে। আর ৩০ আগস্ট পর্যন্ত ফরম পূরণের জন্য শিক্ষাবোর্ড কর্তৃক এসএমএম পাওয়া শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন। তার আগে ১১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি নেয়া যাবে না। কোনো প্রতিষ্ঠান এসব আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। অননুমোদিত রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীকে ফরম পূরণ করালে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই তা বাতিল করা হবে।

বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধার্য করা হয়েছে। ফরম সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষাবোর্ডের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন-০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা হচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলা

গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষণা হচ্ছে বালিয়াডাঙ্গী উপজেলা

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

প্রহসনের নির্বাচন বর্জনের দাবীতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

ঘোড়াঘাটে চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

খানসামায় কোরবানিকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাধা সৃষ্টিকারী জিয়া-মোস্তাকরা এখন ইতিহাসের আস্তাকুড়ে -হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

ঠাকুরগাওয়ে ইউনেস্কো ক্লাবের জেলা শাখার কমিটি গঠন

পীরগন্জ উপজেলায় কোভিড -১৯ এর আপডেট

পঞ্চগড় ১ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের নীরবতা