Wednesday , 18 August 2021 | [bangla_date]

করোনার দ্বিতীয় ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার পর রাজধানীর মহাখালীতে শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়নি। গাড়ির ভেতরেই তাকে টিকা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বেগম খালেদা জিয়ার টিকা নিতে যাওয়া বিষয়টি চিঠি দিয়ে বিএনপির পক্ষে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানানো হয়।

গত ১২ জুলাই বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান ‘সুরক্ষা’ ওয়েবসাইটে খালেদা জিয়ার করোনাভাইরাস প্রতিরোধের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেন। মোবাইলে মেসেজ আসলে নির্ধারিত ১৯ জুলাই রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন বেগম খালেদা জিয়া। তিনি আমেরিকার তৈরি মডার্নার টিকা নিয়েছিলেন।

এর আগে বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ১৯ জুন তাকে গুলশানের বাসায় নিয়ে আসা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ঐতিহ্যবাহী কারাম পূজা উৎসব

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

দুর্গা পুজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুজা আনুষ্ঠানে বাধা সৃষ্টিকারী যেই হোক না ছাড় দেয়া হবে না

রাণীশংকৈলে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মীরডাঙ্গী স্কুলে মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশকে বদলাই-পৃথিবী বদলাই শীর্ষক চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে মাসব্যাপী তারুন্যে উৎসব

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ে মতবিনিময় সভা

পঞ্চগড়ে জাগপা’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রানীশংকৈল প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন অনুষ্ঠান

বীরগঞ্জে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ