Friday , 6 August 2021 | [bangla_date]

করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১২ হাজার ৬০৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এক্ষেত্রে দেশে এ দিন পরীক্ষা বিবেচনায় ২৬ দশমিক ২৫ শতাংশ। আর করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত হিসেবে শনাক্ত হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২২ হাজার ১৫০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

কঠোর বিধিনিষেধের মধ্যেই গত ২ অগাস্ট দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২১ হাজার অতিক্রম করেছিল। যা শুক্রবার মাত্র চারদিনে ২২ হাজার অতিক্রম করে ফেলেছে।

স্বাস্থ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এক্ষেত্রে দেশে বর্তমানে সুস্থতার হার ৮৭ দশমিক ৮১। এছাড়া নতুনদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল  ইসলামের মুত্যু বার্ষিকী

আজ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মুত্যু বার্ষিকী

হিলি স্থলবন্দর দিয়ে  ভারত থেকে চাল আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধির মৃত্যু

বীরগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারকে নগদ আর্থিক সহয়তা প্রদান

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

রাতে ইকুয়েডরের মুখোমুখি ব্রাজিল

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল বাবুর ইন্তেকাল

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত