Wednesday , 18 August 2021 | [bangla_date]

করোনায় একদিনে আরও ১৭২ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭১৯ জনে।

এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ১৯৮, সোমবার ১৭৪, রোববার ১৮৭, শনিবার ১৭৮, শুক্রবার ১৯৭ ও বৃহস্পতিবার ২১৫ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪২ হাজার ১১১ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ১৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ২১ হাজার ৮২৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৪৭, রাজশাহীতে ৮, খুলনায় ১৬, বরিশালে ৫, সিলেটে ১৫, রংপুরে ৪ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯৪ জন পুরুষ এবং ৭৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ২৪৩ জন এবং নারী ৮ হাজার ৪৭৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১০৫ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৩৪, ৪১ থেকে ৫০ বছরের ২০, ৩১ থেকে ৪০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

মানবতার একজন দানবীর ব্যক্তি মোহাম্মদ আলী চৌধুরী

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

পীরগঞ্জ সরকারি কলেজের ১৪জন শিক্ষার্থীর অবিশ্বাস্য সাফল্য

পীরগঞ্জ সরকারি কলেজের ১৪জন শিক্ষার্থীর অবিশ্বাস্য সাফল্য

বিরলে আদিবাসী কোরা পল্লীতে কারাম উৎসব উদযাপন

বীরগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিক বরাদ্দ

হাবিপ্রবি শুভসংঘের সাধারণ জ্ঞান পাঠের আসর

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

হরিপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫ জনসহ ৯জনের মনোনয়ন দাখিল

বীরগঞ্জে ভ্যাকুর আঘাতে শিশু মৃত্যুতে থানায় মামলা