Thursday , 19 August 2021 | [bangla_date]

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ২১ মাস ছাড়

সরকারি চাকরিপ্রত্যাশীদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সসীমায় ২১ মাস ছাড় দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের এক নির্দেশনায় এই খবর আসে।

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড়ের বিজ্ঞপ্তি দিয়েছে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসকল মন্ত্রণালয় বা বিভাগ ও এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর, এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, জাতীয়করণ করা হয়েছে এমন প্রতিষ্ঠানসমূহ কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা পর্যায়ে কর্মশালা

আটোয়ারীতে উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ ৭২ শিক্ষকের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা

দিনাজপুর কে মাদকমুক্ত ও বড়মাঠকে অবমুক্ত করতে সব রকম চেষ্টা চালানো হবে-সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ড মহিলা লীগের পরিচিতি ও আলোচনা সভা

বীরগঞ্জে দু’পক্ষের মধ্যস্থতায় বটতলী মাদ্রাসার কোন্দল নিরসন করে কমিটি গঠন

সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরস্কার বিতরণ

বীরগঞ্জে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মাসিক সভা ও বিশেষ কবি গান অনুষ্ঠিত হয়েছে