Friday , 13 August 2021 | [bangla_date]

চার শতাধিক কোভিট-১৯ টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিল এসএবিডি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলসী উচ্চ বিদ্যালয়ে ১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সকাল থেকে কোভিড-১৯ টিকার ফ্রি ৪০৪ টি রেজিস্ট্রেশন করে দিয়েছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আসিফ জানান আমরা গত কয়েক মাসে লক্ষ্য করেছি যে, গ্রামের মানুষের মধ্যে টিকা নিয়ে বেশ অনাগ্রহ রয়েছে। গ্রামের মানুষ গুলো সঠিক জানে না কিভাবে টিকা পেতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এমতাবস্থায় আমরা শিক্ষার্থীরা মানবিক জায়গা থেকে চেষ্টা করেছি গ্রামে তথা একদম প্রত্যন্ত অঞ্চলে কয়েকশত মানুষের টিকার রেজিস্ট্রেশন করে ও সচেতনতা বৃদ্ধি করে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে। অনান্য ইউনিয়ন ও গ্রাম গুলোতেও আমাদের এই কার্যক্রম চালু করার ইচ্ছা রয়েছে।সংগঠনের সভাপতি গোপেশ শর্মা জানান, বীরগঞ্জে আমরাই প্রথম টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিয়েছি। ইতিমধ্যে আমরা ৪০৪ টি ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি।উক্ত ফ্রি টিকা রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে চকবানারশী, নিজপাড়া, জগদীশপুর, বলরামপুর, দেবীপুর ও দাড়িয়াপুর গ্রামের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন খলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনারুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ, এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ, এসএবিডি নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়- কলেজের শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রচন্ড গরম ও লাভের আশায় দিনাজপুরের বাজারে অপরিপক্ব লিচু

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক  কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

ইতিহাসে প্রথম বিশ সহস্রাধিক কণ্ঠে পবিত্র, শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ

বীরগঞ্জে তিন দিবসে বেড়েছে ফুল বিক্রি

বিসিডিএস বিরল উপজেলা শাখা কার্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন

ঠাকুরগাঁওয়ে খাবারে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী!

পীরগঞ্জ রেল স্টেশনে জিআরপি পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুরের দশমাইল-সৈয়দপুর মহাসড়কে বিআরটিসি-পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত-৩

রাণীশংকৈলে পৌরসভার দরপত্রটি বাতিলের অভিযোগ

রাণীশংকৈলে বিএনপি নেতার হাতে হেনস্থার স্বীকার গনঅধিকার পরিষদ নেতা