Monday , 30 August 2021 | [bangla_date]

জাতীয় মৎস্য সপ্তাহ।। পঞ্চগড়ে তিন মৎসচাষীকে পুরস্কার।।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে তিনজন মৎস চাষীকে জেলার সেরা হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা স্মরক ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সফল মৎস্য চাষীরা হলেন-আটোয়ারী উপজেলার খোরসেদ আলম ও মেহের আলী এবং দেবীগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম।

জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন বিশেষ অতিথি ছিলেন। এতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎসজীবী ও মৎস চাষীরা উপস্থিত ছিলেন। এর আগে সদও উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক জহুরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

জেলা মৎস্য বিভাগ জানায়, জেলায় বাৎসরিক মাছের চাহিদা ২১ হাজার ২৯৬ টন। কিন্তু উৎপাদন হয় ১৮ হাজার ১৯০ টন। প্রতি বছর ঘাটতি থাকে তিন হাজার ১০৬ টন। ব্যবসায়ীরা জেলার বাইরে থেকে মাছ এনে স্থানীয় চাহিদা পুরণ করেন। মাছ চাষ বৃদ্ধির জন্য জেলা মৎস্য বিভাগ ইতোমধ্যে বিভিন্ন নদ নদীতে ৮টি মৎস্য অভয়াশ্রম করেছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে।।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাকিমপুরে ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৯ জুয়াড়ি আটক

ছাত্র মৈত্রীর জেলা কাউন্সিলে মাহমুদুল হাসান মানিক শিক্ষায় বৈষম্য-দুর্নীতি ও দলদখলদারিত্ব নিমূল করে মেহেনতি মানুষের কাছে শিক্ষা ফিরিয়ে আনতে হবে

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের  নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড়ে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি প্রার্থী উপাধ্যক্ষ জামাল উদ্দীন

বীরগঞ্জে দ্রুত বিচার আইনে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলিসহ আটক ২

ভোট বর্জন করে লাভ নেই আমরা নির্বাচন করবো — হাফিজ উদ্দীন আহম্মেদ এম,পি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গম কিনতে লটারির মাধ্যমে কৃষক বাছাই

ঢাকায় মহাসমাবেশের সমর্থনে দিনাজপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত আহত ২