Saturday , 28 August 2021 | [bangla_date]

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ। শনিবার সকালে জেলা মৎস্য অফিসের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো: শাহনেওয়াজ সিরাজী। সভায় তিনি জানান, পঞ্চগড় জেলায় বাৎসরিক মাঝে চাহিদা ২১ হাজার ২৯৬ মেট্রিক টন। আর জেলায় উৎপাদন হয় ১৮ হাজার ১৯০ মেট্রিক টন। প্রতি বছর জেলায় ঘাটতি থাকে তিন হাজার ১০৬ মেট্রিক টন। ব্যবসায়ীরা জেলার বাইরে থেকে এই মাছ এনে জেলার চাহিদা পুরণ করে। জেলায় মাছ চাষ বৃদ্ধির জন্য জেলা মৎস্য বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন নদ নদীতে ৮টি মৎস্য অভয়াশ্রম করা হয়েছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী কয়েক বছরের মধ্যে পঞ্চগড় জেলা মাঝে স্বয়ংসম্পুর্ণ হবে। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

হরিপুরে এইচ.এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে সেচ সুবিধায় আসছে ২ হাজার হেক্টর জমি

পঞ্চগড়ের আটোয়ারীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে ব্যারিষ্টার নওশাদ জমির বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না

রাণীশংকৈলে উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

পল্লীশ্রী’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

দিনাজপুর ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

যৌন নিপীড়নের দায়ে হাবিপ্রবির ২ ছাত্র বহিষ্কার

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ