Monday , 16 August 2021 | [bangla_date]

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,বৃক্ষ রোপন ও আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৫ আগস্ট শনিবার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বীরগঞ্জ এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া,বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোনাল ম্যানেজার (দিনাজপুর জোন) মোঃ ফখরুল আহম্মেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার মোঃ আব্দুল বারেক, মোঃ তাইজউদ্দীন, মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা বেগম ফুলেসা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়ার এডমিন (দিনাজপুর জোন) মোঃ সাইদুর রহমান,এরিয়া ম্যানেজার (বীরগঞ্জ এরিয়া) মোঃ ছাদেকুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নয়ন আলী, অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, সাংবদিক কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাসান জুয়েল সহ প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বীরগঞ্জ চত্বরে বৃক্ষ রোপন উদ্বোধন করেন পৌর মেয়র ।পরে ১ মিনিট নিরবতা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন

বীরগঞ্জে চাকাই পশ্চিমপাড়া কালী মন্দিরের ছাদ ঢালাই সম্পন্ন

করোনা সংক্রমণ শুরু হওয়ায় যাতায়াতে যাত্রীদের বাড়তি সতর্কতা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে

বীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়রে প্রাননাশরে হুমকি প্রর্দশন করে জমি জবরদখল করে চাষাবাদ, থানায় অভযিোগ

আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

নেকমরদ ব্লাড ডোনার ক্লাবের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন !

পীরগঞ্জে বোরো বীজতলা পরিচর্যা ও আলুর নাবী ধ্বসা রোগ দমনে উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

লায়ন্স ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে নাবালিকার গর্ভপাত করানোর চেষ্টা! মোঃ মজিবর রহমান শেখ,,v