Tuesday , 31 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে আটক-১ জাল খতিয়ান ও পর্চা উদ্ধার

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জালিয়াতির অভিযোগে মোজাম্মেল হক (৪৮) নামে এক ভূয়া আমিনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভূয়া খতিয়ান ও পর্চা উদ্ধার করা হয়। গত সোমবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার তোফায়েল আহম্মেদ (৪৪) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় ভূমি জরিপ শুরু হলে লোকবল সংকটের কারনে সরকারি নির্দেশনা মোতাবেক কিছু সংখ্যক আমিন, বদর আমিন, চেইনম্যান মাসিক বেতনে নিয়োগ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী গত জুলাই মাসেই তাদের চাকুরীর মেয়াদ শেষ হলে যাবতীয় নথিপত্র সেটেলমেন্ট অফিসে বুঝিয়ে দিয়ে তারা ছাড়পত্র গ্রহন করেন। কিন্তু মোজাম্মেল হক গুরুত্বপুর্ন নথিপত্র জমা দেওয়ার পূর্বেই সেগুলো ফটোকপি করে নিজের কাছে রেখে দেন। এ অবস্থায় বেশ কিছুদিন থেকে তিনি নিজেকে সরকারি আমিন পরিচয় দিয়ে জাল ও নকল খতিয়ান, পর্চা তৈরী করে বিভিন্ন এলাকায় মানুষের কাছে সরবরাহ করেন। এতে উল্লেখিত জমির মালিক পক্ষ দ্বয়ের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। গোপন সংবাদের ভিত্তিতে জাল-জালিয়াতির বিষয়টি টের পেয়ে সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার তোফায়েল আহম্মেদ পুলিশ ফোর্স নিয়ে ওই হোটেলে গিয়ে মোজাম্মেল হককে আটক করে।
আটক মোজাম্মেল হক জিজ্ঞাসাবাদে সে জাল খতিয়ান ও পর্চার দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ । এ সময় তার কাছ থেকে ভুয়া ও জাল খতিয়ান, পর্চা ও নকল সীল উদ্ধার করা হয়। তার এই কাজের সাথে মো: আব্দুস সোবহান ও আব্দুল খালেক নামে আরও ২ জন ব্যক্তি জড়িত রয়েছেন। তারা তাকে জাল জালিয়াতির কাজ সহায়তা করতেন বলে জানায় সদন থানার ওসি তানভীরুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে কোন বাধা নেই ——ডেপুটি গভর্ণর খুরশিদ আলম

দুর্ভোগে দু’উপজেলার মানুষ … বীরগঞ্জে নদীর ওপর দাঁড়িয়ে আছে সেতুর খুঁটি, অবশিষ্ট কাজে অচলাবস্থা

আওয়ামীলীগের শান্তি সমাবেশে হুইপ ইকবালুর রহিম বিএনপি পদযাত্রার নামে হামলা ও সন্ত্রাস সৃষ্টি করছে

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ ও মানববন্ধন

প্রশাসন শুন্য অবস্থায় আজ থেকে হাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

হরিপুরে ৩৫০ পিস টেপেন্ডাডলসহ মাদক কারবারি আটক

বঙ্গবন্ধু কন্যা যে কোন দুর্যোগে অসহায় মানুষের পাশে আছেন ও থাকবেন -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।

ইসলামকে প্রকৃতপক্ষে উপলব্ধি করলে কেউ জঙ্গি হতে পারে না  -মনোরঞ্জন শীল গোপাল এমপি