Wednesday , 18 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ে চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের মামলায় জীবন সেন(১৩) নামের একজন শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৮ আগস্ট) ভোরে ওই কিশোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এর আগে ধর্ষণের ঘটনায় ১৭ আগস্ট মঙ্গলবার বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেন শিশুটির বাবা।

গ্রেফতারকৃত শিশু জীবন সেন(১৩)সদর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরীপাড়া গ্রামের বিমল সেনের ছেলে।

মামলার বিবরণে যানা যায়,গত ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জামুরীপাড়া এলাকায় বাসার পাশে বিমল সেনের বাসায় খেলতে যায় ওই শিশুটি। পরে তার বাসায় কেউ না থাকার সুযোগে বিমলের ছেলে জীবন সেন ওই শিশুকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় জীবন। পরবর্তীতে বিষয়টি শিশু তার মাকে অবগত করলে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন,তাৎক্ষণিক এই মামলার আসামী জীবন সেনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। সেই সাথে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন পাওনা বকেয়া আদায়ের জন্য মানববন্ধন

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

সেমিপাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাফ ফুটবল জয়িতা ইয়ারজানের পরিবার থাকবে না আর কুঁড়ে ঘরে

বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর

দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ৬ লাখ মুুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা

ড্রইং স্কুল দিনাজপুর শুধু একটি ছবি আঁকার বা শিল্প চর্চার প্রতিষ্ঠান নয়-এটি একটি মানবিক আন্দোলনের অংশ

ঠাকুরগাঁওয়ে “স্বপ্ন পূরণে”র ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও-এ সন্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেনে শুনে সিদ্ধান্ত নেবেন ৫বছর কে আপনাদের দ্বায়িত্ব নেবে ——–রাণীশংকৈলে হাফিজউদ্দীন আহম্মেদ এমপি

বীরগঞ্জে পুলিশের নির্বাচনী ব্রিফিং