Tuesday , 31 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধে শিশুদের মতবিনিময় সভা

।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।। বাল্য বিবাহ প্রতিরোধে তরুন, অভিভাবক এবং দায়িত্ববাহকদের সাথে শিশুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি জিহাদ ইসলাম জয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সেফ দ্যা চিলড্রেনের ফিল্ড অপিসার মোস্তাফিজুর রহমান সৈকত, এনসিটিএফ’র সহ সভাপতি জুই আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুদ্র মহন্ত, শিশু সাংবাদিক ইস্মিতা খ্যালকো, শিশু গবেষক রাদ শাহমাদ, জেলা প্রতিনিধি হাসনা হেনা প্রমুখ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় উঠে আসে এবং এনসিটিএফ এর নানা কার্যক্রমের বিষয় তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে অভিযোগ পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

মনুষত্ব বিকাশে ধর্মীয় চেতনা অন্যতম মাধ্যম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাটি খনন করেই কাজ বন্ধ, কাঁদা ভরা সড়কে জনদুর্ভোগ

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

বীরগঞ্জে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাহারোলে সাবেক ইউ,পি চেয়ারম্যান নাসির উদ্দীন শাহ আর নেই

বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

শেখ হাসিনা অগ্রপথিক হিসেবে দেশে উন্নয়নের মহাকাব্য রচনা করে যাচ্ছেন -এমপি মনোরঞ্জন শীল গোপাল

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু