Tuesday , 31 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদক নির্মুলে আদিবাসীদের মতবিনিময় সভা

।। ঠাকুরগাঁও প্রতিনিধি ।। মাদক নির্মুলের জন্য আইনশৃংখলা কমিটি, বিট পুলিশিংয়ের কর্মকর্তাদের সাথে আদিবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শহরের সাওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় সভায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের এডভোকেসি ম্যানেজার শাহ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, এসআই মাফরুজা বেগম, পুলিশ সদস্য মুন্না সরকার, বিপ্লবী বেগম, ইসডিও প্রেমদীপ প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিন, প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার ঝর্ণা বেগম, ফকিরপাড়া কমিউনিটির হরিজন নেতা বেবী দাস, আদিবাসী নেতা সুমন বেসরা, সিকিম পাহান, বিজু মারডি প্রমুখ।
সভায় মাদক নির্মুলের লক্ষ্যে আদিবাসী নেতারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়াও মাদক সম্পুর্নরুপে নির্মুলে আদিবাসী নেতাদের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বোরো ধানের দাম কম, কৃষকরা হতাশ

দিনাজপুর সিটি স্বাধীনতার ৫০ বছর ও পরবর্তীকাল শীর্ষক বিশেষ কর্মশালা

ফুলবাড়ীতে যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক র‌্যালী ও সভা

ঐতিহাসিক কান্তজীউ মন্দির প্রাঙ্গণে ৪০প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

ইয়াবা সেবনে প্রমাণ পাওয়ায় চেয়ারম্যান ছালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুপারিশ ইউএনও’র

হত্যা মামলার ৩ আসামীকে পীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্্যাব

হরিপুরে চাঞ্চল্যকর সাইফুর হত্যা মামলায় চার্জশিট থেকে মূল আসামির নাম বাদ দেয়ায় সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে পৌর বিএনপির নতুন কমিটি গঠন- সভাপতি- শরিফ, সম্পাদক- তারিক

ঠাকুরগাঁও জেলা উদীচী’র সম্মেলন সভাপতি সেতারা,সা:সম্পাদক রিজু

বোচাগঞ্জ উপজেলার সকল পূজামন্ডপে সরকারী অনুদান বিতরণ