Wednesday , 18 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনী সদস্যের মৃত্য

ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাপা পড়ে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৪৮) নামে বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮আগষ্ট) রাত ৮ টার দিকে ঠাকুরগাঁও রোড বাঁধন কাকন ফিলিং স্টেশনের সামনে সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত শরিফুল ইসলাম বিমান বাহিনীর একজন অফিস স্টাফ ছিলেন বলে নিশ্চিত করে জানান নিহতের একজন নিকটাত্মীয়।

নিহত ব্যক্তি সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী এলাকার মহির উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াডাঙ্গী হতে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আল মদিনা এন্টারপ্রাইজ ট্রাক (ঢাকা মেট্রো ট – ১৮-১১৭২) এবং ঠাকুরগাঁও শহর হতে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে যাওয়ার আগেই বিমান বাহিনীর কর্মকর্তা শরিফুল ইসলাম মারা গেছেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রুনা বেগম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বরূপ বকসী বাচ্চু চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউপি সচিবের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

নৌকা ডুবিতে ৭২ জনের প্রাণহানি! পঞ্চগড়ের বোদায় আউলিয়া ঘাট ট্রাজেডির এক বছর পুর্তি আজ!

বীরগঞ্জ মাকড়াই জাতীয় উদ্যান শালবনে বিভিন্ন গ্রæপে বিভক্ত হয়ে চলছে জুয়ার আসর

বোচাগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, ভালো ফলনে স্বস্তি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা কসাই পলাতক

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল