Monday , 9 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৪০ বছর পর জেলা পরিষদের ১৯ শতক জমি ও ১৫ টি দোকান উদ্ধার

ঠাকুরগাঁও: ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করেছে জেলা পরিষদ কর্তৃপক্ষ। গতকাল রোববার জেলা পরিষদের কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ জমি ও দোকান ঘরগুলি উদ্ধার করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন।
জানা যায়, সদর উপজেলার পারপুগী মৌজার ১৭৫ নং জেএল এর ১ হাজার ১৫৩নং খতিয়ানভুক্ত ৬ হাজার ৬৭৩ নং দাগের নয়নজলির ১৯ শতক জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। বেদখল থাকা অবস্থায় গত ১ আগষ্ট স্থানীয় মসজিদি কমিটির লোকজন ও জমি দাবিকারী হাবিবুল ইসলাম বাবলু পক্ষের লোকজনের মধ্যে মারিপিটের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৬/৭ জন আহত হন। পরে এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশীর হস্তক্ষেপে উল্লেখিত জমির মধ্যে ১৯শতক জমি জেলা পরিষদের সম্পত্তি বলে জানা যায়। অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় গতকাল রোববার জেলা পরিষদ কর্তৃপক্ষ তাদের ১৯ শতক জমি ও ১৫টি দোকানঘর উদ্ধার করে সেখানে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেন এবং সেখানে উল্লেখ করেন এটি জেলা পরিষদ মার্কেটের জন্য নির্ধারিত স্থান। এ সময় জেলা পরিষদের অফিস সহকারী নাজমুল হক, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিশু শ্রম নিরসন প্রকল্পে অটো মোবাইল প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও আয় বৃদ্ধিমুলক কার্যক্রমের জন্য টুলসবক্স বিতরণ

পীরগঞ্জে যথাযথ মর্যাদায় নারী দিবস উদযাপন

বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা উপলক্ষে দিনাজপুরে প্রস্তুতি সভা

সাংবাদিক শীষ নবী মন্ডলের মাতা হাজি মাহমুদা খাতুনের দাফন সম্পন্ন

সেতাবগঞ্জ চিনিকল চালু করার দাবীতে অবস্থান কর্মসূচি পালন

কাহারোলে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেভিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা – আটক- ১

বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার অমরজিৎ

ফুলবাড়ীতে ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশির প্রদুর্ভাব

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী