Sunday , 1 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন ঘোষনা কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা ছাত্রীগের নতুন কমিটি ঘোষানার পর শহরের চৌরাস্তায় বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে রাখে কাঙ্খিত পদ বঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার দিবাগত ১২ টার পর শহরের চৌরাস্তা মোড়ে ছাত্রনেতা ওসমান গণির নেতৃত্বে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় নতুন কমিটি বাতিল করে পুন:রায় কমিটি গঠনের দাবি জানান। পরে রাত ১টার দিকে পুলিশ এসে বিক্ষুদ্ধ ছাত্র নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় এবং আগুন নিভিয়ে ফেলে।
শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষতির আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১ বছরের জন্য এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির ১২ জন সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা।
৬ জন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন,অনুপ দত্ত, সাব্বির ইসলাম,এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী।
৯ জন সাংগাঠনিক সম্পাদক- সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার,সাব্বির,ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু,অমৃত মোদক, আসাদুজ্জোহা বাঁধন ও ফয়সাল সাদেক শোভন।
এর আগে এ বছরের ১৭ জুন ছাত্রলীগের নির্বাহী সংসদ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
একইসঙ্গে পদ প্রত্যাশীদের সাত কার্যদিবসের মধ্যে সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা বলেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মিনা দিবস পালিত

দিনাজপুর জেলা ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পীরগঞ্জ পৌর নির্বাচন: আ’লীগের বিদ্রোহী প্রার্থী ইকরামুলকে দল থেকে অব্যাহতি

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিস্কার,পরিছন্নতা অভিযান

টিকা ছাড়া চলাফেরায় শাস্তি : বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর নেতৃত্বে নবগঠিত সরকারের প্রতি হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের অভিনন্দন বার্তা

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় স্বতন্ত্র এমপি প্রার্থী ড. জীবন চৌধুরী– আমি মানব সেবক আমার কোন অহংকার নেই

জেলা কৃষকলীগের আহয়ক কমিটি গঠন

সিডিএ’র নারী দিবসের আলোচনা সভা

হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শনে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২ সদস্যের প্রতিনিধি দল