Wednesday , 4 August 2021 | [bangla_date]

ঠাকুরগাঁয়ে চোলাই মদসহ স্বামী স্ত্রী গ্রেফতার

ঠাকুরগাঁও :ৃঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ বুদু একা (৩৫) ও তার স্ত্রী সুধা তৎপর (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ংফসদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা য়ায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ি দিনাজপুর থেকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও সড়ক দিয়ে ঠাকুরগাঁও রোড এলাকায় আসছেন। পুলিশ সদর উপজেলার মাদারগঞ্জ বাজারে গিয়ে অবস্থান করাকালে সন্দেহজনক একটি অটো চার্জারকে থামতে বলে। অটোটি না থেমে সজোরে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে। অটো তল্লাসী করে ৩টি পুরাতন সিমেন্টের বস্তায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ৬০ লিটার চোলাই মদ জব্দ করে ও অটো চার্জারটিকে আটক করে। এ সময় মাদক ব্যবসায়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ফুটকিবাড়ী সরকারপাড়া গ্রামের বুদু একা ও তার স্ত্রী সুধা তৎপর কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সদর থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। বুদু একা ও সুধা তৎপর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানায় পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ঈদ উপহার খাদ্য সামাগ্রী বিতরণকালে হুইপ মানবতার সেবায় নীরবে কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

হিলিতে সাংবাদিকদের সাথে জামায়াত প্রর্থীর মতবিনিময়

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটে ক্ষতিপুরণের দাবী

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী গাভী পালন-বায়োগ্যাস ও কেঁচো সার বিষয়ে প্রশিক্ষণ

তেঁতুলিয়ায় বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

বীরগঞ্জে সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন

জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ভুমিহীন-গৃহহীন মুক্ত পঞ্চগড় জেলায় চলছে জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়ন কার্যক্রম

ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ

দিনাজপুর আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত