Tuesday , 24 August 2021 | [bangla_date]

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

অবৈধ সীমান্তপথে আসা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় ২৩টি গরু উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ভজনপুর ইউপির অন্তর্গত মুরখাগছ সীমান্ত এলাকার দুটি বাড়ি থেকে এসব গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯-১০ লাখ টাকা বলে স্থানীয় ধারণা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিনগত গভীর রাতে ভজনপুর ইউনিয়নের মুরখাগছ সীমান্ত এলাকায় ভারত থেকে ২৩টি গরু পাচার করে এনে চোরাকারবারি ২ ভাই মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও পার্শ্ববর্তী আব্দুর রহিম এর বাড়িতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশের অভিযানে ওই ৩ ব্যক্তির বাড়ি থেকে ভারত থেকে অবৈধপথে আনা গরুগুলো উদ্ধার করা হয়।

বর্তমানে গরুগুলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে সন্ধ্যায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া আমাদের সময়কে জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মোহাম্মদ আলী, হামিদুল ইসলাম ও আব্দুর রহিম। তাদের তিনজনের বিরুদ্ধে বিকেলে থানায় গরু চোরাচালানের মামলা হয়েছে। উদ্ধারকৃত গরু আইনি প্রক্রিয়া শেষে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে  পড়ে মহিলা শ্রমিক আহত

কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে পড়ে মহিলা শ্রমিক আহত

কাহারোল উপজেলা ভূমিহীন পরিষদের আয়োজনে ভূমি অধিকার ও কৃষি ভূমি সংস্কার বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙ্গে আগুন বিক্ষুদ্ধ জনতার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মাণ করা তোরণ ভেঙ্গে আগুন বিক্ষুদ্ধ জনতার

দিনাজপুরে রাস্তা সংস্কার দাবিতে ঘন্টাব্যপী সড়ক অবরোধ

পীরগঞ্জে কাব কার্নিভাল অনুষ্ঠিত

বিরলে অটো চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার

জেলা প্রশাসকের উদ্যোগে মতবিনিময় সভায় সিদ্ধান্ত পঞ্চগড়ে নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু হচ্ছে আগামি মাসেই

রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদ জামাতের প্রস্তুতি