Tuesday , 24 August 2021 | [bangla_date]

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ঠাকুরগাঁও: নারীর দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও কারুপণ্য উন্নয়ন সংস্থার বাস্তবায়নে শহরের হলপাড়া এলাকায় সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পাঁচদিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী।
উদ্বোধন শেষে বক্তব্যে ঠাকুরগাঁওয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরী বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই স্ক্রিন প্রিন্ট প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের জীবনের মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি।
পরে সংবাদিক কামরুল ইসলাম রুবায়েত এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও বিসিকের উপ-ব্যবস্থাপক মো. নুরেল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, কারুপণ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান চন্দনা ঘোষ।
প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার ৩০ জন নারী অংশগ্রহণ করেছেন। আর এসব নারীদের প্রশিক্ষক হিসেবে পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন এসএমই ফাউন্ডেশনের ফ্যাশন ডিজাইনার সাবা নওরিন পলি। এই প্রশিক্ষণটি ২৪ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ২৮ আগস্ট শেষ হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড়ে এক শিক্ষককে আটক করে পুলিশে দিল জনতা

বোচাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর সাংবাদিকদের সহিত মত বিনিময়-

হাবিপ্রবি’র জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

বীরগঞ্জে শিমূল তলা কালি মন্দিরের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উন্মোচন

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

পীরগঞ্জে মসজিদের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

বিশ্বজুড়ে বিপর্যয় ডেকে আনছে ডেল্টা ভ্যারিয়েন্ট

বোদায় মোটরসাইকেলের  ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বোদায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কসবা গোরস্থান জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন