Monday , 30 August 2021 | [bangla_date]

পঞ্চগড়ে করতোয়া নদী থেকে মর্টার শেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সদর উপজেলায় করতোয়া নদী থেকে বালু তোলার সময় শ্রমিকদের বালি তোলার টুকরীতে উঠে আসা প্রায় ১২-১৪ ইঞ্চি লম্বা একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পঞ্চগড় পৌরসভার সিএন্ডবি মোড় এলাকার করতোয়া নদী সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এটি ব্যবহার হয়ে থাকতে পারে। তবে সে সময়ে বিস্ফোরিত না হওয়া এই মর্টার শেলটি এখনো সচল আছে কিপুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা গড়িনাবাড়ী ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকার রহমত আলী, আব্দুর রাজ্জাক নামে দুইজন শ্রমিক সোমবার সকালে পৌর এলাকার রামের ডাংগা এলাকায় বালি তোলার কাজ করতে যায়। পরে নদী থেকে বালি তোলার সময় টুকরীতে করে বালির সাথে একটি পুরনো লোহার দন্ড মত একটি বস্তু উঠে আসে। পরে সেটিকে তারা সিএন্ডবি এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তিকে জানালে তিনি পঞ্চগড় সদর থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে বালির স্তুপে বালি দিয়ে আল তৈরী করে চারিদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে।না সে বিষয়ে সেনাবাহিনীর বোস্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পরে বলতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা গড়িনাবাড়ী ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকার রহমত আলী, আব্দুর রাজ্জাক নামে দুইজন শ্রমিক সোমবার সকালে পৌর এলাকার রামের ডাংগা এলাকায় বালি তোলার কাজ করতে যায়। পরে নদী থেকে বালি তোলার সময় টুকরীতে করে বালির সাথে একটি পুরনো লোহার দন্ড মত একটি বস্তু উঠে আসে। পরে সেটিকে তারা সিএন্ডবি এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তৌহিদুল ইসলাম নামে এক ব্যাক্তিকে জানালে তিনি পঞ্চগড় সদর থানায় খবর দেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে বালির স্তুপে বালি দিয়ে আল তৈরী করে চারিদিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো বেনজীর আহমেদ জানান, সোমবার সকালে দুইজন শ্রমিক করতোয় নদীতে বালি তোলার কাজ করতে গেলে নদী থেকে মর্টার শেলটি উঠে আসে। পরে তারা আমাদের জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছ্ িআমাদের ফোর্স সেখানে পাহাড়া দিচ্ছে। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ^যুদ্ধ কিংবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহার হয়ে থাকতে পারে। এটি লম্বায় ১২ থেকে ১৪ ইঞ্চি হবে। তবে কবেকার তৈরী সেটি এখনো জানা যায়নি। এ বিষয়ে সৈয়দপুর সেনানিবাসের বোম্ব ডিস্পোজাল ইউনিটের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মর্টারশেলটি ধ্বংসের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য আহত

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার তানভীরকে আদালতে আনা হয়েছে

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চার বছর ধরে বন্ধ পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

জিয়া হার্ট ফাউন্ডেশনে প্যাট্রন সদস্যদের প্রদত্ত অনুদানের ফলক উন্মোচন ও আইডি কার্ড হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ

বীরগঞ্জে প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ

পীরগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ছয় জনকে জরিমানা

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নারায়ণ চন্দের মৃত্যু

বীরগঞ্জে বিদ্যালয়ের মাঠে পাথর-বালির স্তুপ রাখায় কোমলমতি শিক্ষার্থীরা খেলা-ধুলা থেকে বঞ্চিত