Friday , 13 August 2021 | [bangla_date]

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ধাক্কা দিয়েছে ফেরি। আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামে একটি ফেরি পিলারটিতে ধাক্কা দেয়। গত ৯ আগস্ট একই পিলারে ধাক্কার চারদিনের মাথায় আবার এ দুর্ঘটনা ঘটল। ফেরি কাকলির চালক মো. বাদল হোসেন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ফেরিটি পদ্মা সেতুর ১১-১২ পিলারের মধ্য দিয়ে আসার কথা। কিন্তু নদীর প্রচণ্ড স্রোত ও বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির একপাশে ফাটল ধরে।

তিনি আরও বলেন, ‘তবে ফাটল পানির স্তরের ওপরে থাকায় ফেরিতে পানিও ওঠেনি। পদ্মা সেতুর পিলারেরও কোনো ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পর ফেরিটি নিয়ে নিরাপদে শিমুলিয়া ঘাটে আসতে পেরেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

চালক মো. বাদল হোসেন বলেন, ‘ফেরিটির কারিগরি সমস্যা ছিল। যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্প্রতি জানানো হলেও ব্যবস্থা নেইনি বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাট কর্তৃপক্ষ।’

প্রসঙ্গত, এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হলেন কৃষিবিদ সঞ্জয় দেবনাথ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, রাষ্ট্রীয় দাফন চান না, জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেছেন।

ঠাকুরগাঁওয়ে ইজতেমা শুরু !

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় গ্রেফতার -১

আওয়ামী লীগ কোন অস্ত্রের হুমকিতে ভীত নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ পৌরসভা ছাগল-ভেড়াকে পিপিআর ফ্রি ভ্যাক্সিন প্রদান

কাহারোলে ইউ এন ও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু কহিনুর

দিনাজপুরে এক হাজার গাছের চারা রোপন করবে হলিল্যান্ড কলেজ

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত