Wednesday , 4 August 2021 | [bangla_date]

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

পাঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে বঙ্গবন্ধু কর্নার

ভারতের পাঞ্জাবের ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়।

বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতার পূর্ণাঙ্গ প্রতিকৃতি, বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বই রাখা হবে। এছাড়া অডিও-ভিজু্যয়াল মাধ্যমে তথ্য দেওয়ার ব্যবস্থা থাকবে।

‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বাংলাদেশের প্রায় সাড়ে সাতশ’ শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় সফরকালে হাইকমিশনার মোহাম্মদ ইমরান সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটকে পড়া মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে চিরিরবন্দরে সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু

সাপাহারে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বীরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রতিহিংসা মূলক ভাবে শ্রমিক তালিকা হতে বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন

ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো সিজারিয়ান অপারেশন

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে ভূমিহীন সমম্বয় পরিষদের মতবিনিময়

শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে বিএনপি নানা রকম মিথ্যাচার ছড়াচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

পঞ্চগড় সদর হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু