Tuesday , 24 August 2021 | [bangla_date]

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভাপ্রাপ্ত সভাপতি,বর্তমান কমিটির উপদেষ্টা, প্রবীণ রাজনৈতিক ব্যাক্তি ডাঃ মুনির উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি । দলটির দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করে মরহুম ডাঃ মুনির উদ্দীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডাঃ মুনির উদ্দীন ২৪ আগষ্ট (মঙ্গলবার) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী সহ অসংখ্যা শুভানুধায়ী ও গুনাগ্রহী রেখে গেছেন। মরহুমের জানাজা বুধবার সকাল সাড়ে ৯টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে প্রথম ও সকাল ১১টায় নিজ গ্রাম উত্তর মালঞ্চায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে কুমার পাড়ার ব্রীজটি এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কাহারোল ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনার নিহত —১

রাণীশংকৈলে ঝড় বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ফসলের ব্যাপক ক্ষতি

দিনাজপুরে আন্তর্জাতিক প্রবীন দিবসে বর্ণাঢ্য র‌্যালী

দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি দিনাজপুর সভাপতির বক্তব্য

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসি’র ফল প্রকাশ’