Thursday , 19 August 2021 | [bangla_date]

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী পেল ২৫০ শ্রমিক

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনায় কর্মহীন ২৫০ জন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত¡রে খাদ্য সামগ্রী তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,্উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী, কুলি মুজুরের সভাপতি সুলতান, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল, পীরগঞ্জ বাজার দোকান শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল, সম্পাদক শওকত, ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্পাদক র্দুগেশ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি উপস্থিত শ্রমিকরা। তারা জানান, করোনায় তাদের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। পরিবার নিয়ে খুব কষ্টে দিনপার করতে হয়েছে। প্রধানমন্ত্রীর এই খাদ্য উপহার তাদের কিছুটা হলেও কষ্ট দূর করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে টুং টাং শব্দে মুখরিত কামারশালা

হরিপুরে চাঞ্চল্যকর গণধর্ষণের পালাতক দুই আসামি গ্রেফতার

বীরগঞ্জ থানার পরিত্যক্ত, জরাজীর্ণ কোয়াটারে ঝুঁকি নিয়ে পুলিশের বসবাস

তেঁতুলিয়ার বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

জমি নিয়ে দ্বন্ধ, প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু পুলিশের তল্লাসীতে আসামীদের বাড়ি থেকে দেশি অস্ত্র উদ্ধার

বীরগঞ্জে আজমল হক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫০’তম জাতীয় সমবায় দিবস পালিত

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার