Saturday , 28 August 2021 | [bangla_date]

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিয়ে দ্রুততম সময়ে স্বাস্থ্যবিধি মেনেশিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকালে বাংলাদেশছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখারসভাপতি তাবিবুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শুভ শর্মা ও পৌর শাখার সাধারণ সম্পাদক রিদয় ইসলামপ্রমূখ। বক্তব্যে সংগঠনটির নেতারা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধেশিক্ষাবৃত্তি ও রেশনিংয়ের ব্যবস্থা, অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজটরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড নিশ্চিত করার দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য সভায় কবি ও নাট্য কর্মীকে সংবর্ধনা প্রদান ও পাতা সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬ মন্ত্রণালয়ের বৈঠক সন্ধ্যায়

রাস্তার ধারে বৃক্ষরোপণ করলো গুডনইেবারস্

বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২

পঞ্চগড়ে ২৮৭টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৩,৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য

আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

স্কাউটস দিনাজপুরের নির্বাহী কমিটির সভা ও জেলা রোভারের সাধারণ সভা

হাকিমপুরে ‘ডবল গরু ফুটবল টুর্নামেন্ট’

জোড়া থেকে আলাদা হওয়া সেই মনি-মুক্তাকে বাইসাইকেল উপহার