Wednesday , 11 August 2021 | [bangla_date]

পীরগঞ্জে শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ আগষ্ট বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খাঁন, পৌর কমান্ডার নুরুজ্জামান, বনিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশেদ আলী, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

এছারাও উপজেলা পরিষদের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

১৫ আগস্ট সকাল ৯টায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্প মালা অর্পণ ও সকাল ১১ ঘটিকায় দোয়া মাহফিলের আয়োজন করা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত করবে উপজেলা প্রশাসন ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রা: বি: শিক্ষক সমিতির সভাপতি কমল ও সাধারণ সম্পাদক রফিকুল

অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম একমাত্র আওয়ামীলীগের কাছেই নিরাপদ —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

ওয়ার্ল্ড ভিশনের পরিকল্পনা প্রনয়ণ সভায় সদর ইউএনও অংশগ্রহন মূলক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকলকে এগিয়ে আসতে হবে

আমরা পিছিয়ে থাকবো না, দেশটাকে উন্নত করে ছাড়বো -রমেশ চন্দ্র সেন এমপি

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পৌর নির্বাচন পরিচালনা কমিটির বর্ধিত সভা

কাহারোলে কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি গোপাল

রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা

বীরগঞ্জে শোকে পরিণত হলো বৌভাতের উৎসব

গরু হাল হারিয়ে যাচ্ছে