Saturday , 28 August 2021 | [bangla_date]

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময়

পীরগঞ্জ সংবাদদাতা ঃ’বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশারফ হোসেন, এ এইচ লিটন ।
এ সময় মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ জানান, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং, ব্যানার, পোষ্টার, ফেস্টুনসহ ব্যাপক প্রচারণা চালানো হবে। সেই সাথে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় অসহায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

রানীশংকৈলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন.

দিনাজপুরে চাইনিজ কোম্পানীর কর্মকর্তাকে মারধর-চাঁদাবাজীর অভিযোগে আটক-১

কাহারোলে এখন চাষীরা আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত

ঠাকুরগাঁওয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের– সভাপতি- পার্থ, সাধারণ সম্পাদক –রোহান

বীরগঞ্জে চোরাই কৃত গরু -মহিষ উদ্ধার

বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ’র মৃত্যু, ট্রাক আটক

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

বালিয়াডাঙ্গীতে ৫’শ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

রাণীশংকৈলে মাদদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জে গার্মেন্টস ট্রেণিং সেন্টার শুভ উদ্বোধন