Thursday , 26 August 2021 | [bangla_date]

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা নুসরাত জাহান

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। আনন্দবাজার পত্রিকা আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, নবজাতক এবং মা ভাল আছেন।

২০১৯ সালে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনকে নিয়ে বিয়ে করেছিলেন নুসরাত। এর পরের বছর ২০২০ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে তা কেউই প্রকাশ করেননি। চলতি বছর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। এরপরই নুসরাত ও নিখিলের বিচ্ছেদ প্রকাশ্যে আসে। এ নিয়ে কম জলঘোলা হয়নি। রাজনীতি ও অভিনয় জীবন ছাপিয়ে গত কয়েকমাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নিয়মিত খবরের শিরোনাম নুসরাত।

নুসরাতের সন্তানসম্ভবা হওয়ার খবর ছড়িয়ে পড়লে নিখিল জানান, তিনি এই সন্তানের বাবা নন। নুসরাতের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। এদিকে নুসরাতও তার অনাগত সন্তানের বাবার পরিচয় জানাতে আগ্রহ দেখাননি। নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর নুসরাত ও যশের সঙ্গে সম্পর্ক সামনে আসে। তবে নুসরাত ও যশ এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

সন্তান জন্ম দেওয়ার সময় নুসরাতের ইচ্ছে অনুসারে তার সবচেয়ে কাছের মানুষ যশ তার সঙ্গী ছিলেন। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন যশ। নুসরাতের ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, এই সন্তানের বাবা যশ নিজেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নৌকা প্রার্থী সোহেল

কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেতুলিয়ায় ৭ হাজার ৫ শ প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে… মতিউর রহমান

পীরগঞ্জে নারীদের মাঝে ছাগল বিতরণ

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় এমপি মনোরঞ্জন শীল গোপাল ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই’

পীরগঞ্জে মেবারক আলী চক্ষু হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের বিনম্র শ্রদ্ধা

শোকবার্তা কর্তব্যরত অবস্থায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), মনসুর আলীর ইন্তেকাল