Monday , 30 August 2021 | [bangla_date]

বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে দোয়া মাহফিল

ঠাকুরগাঁও: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার(৩০ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিল করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোর সভাতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.আলী আববার, সদস্য তৈৗহিদুর রহমান সেলিম, রাজিবুল হাসান, অ্যাড.আয়মুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম। এছাড়াও জেলা,উপজেলা,পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। বাঙ্গালি জাতি আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাড়াঁতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির আদর্শ ও অনুপ্রেরণা। বঙ্গবন্ধু স্বাধীনচেতা মানুষ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। জাতির এই মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গঠন করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করতে হবে।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এডিপির সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ভোট দেওয়ার দায়িত্ব আপনার উন্নয়ন করার দায়িত্ব আমার —-রাণীশংকৈলে হাফিজ উদ্দীন আহম্মেদ এমপি

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী খুন

তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংগার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বীরগঞ্জে সেবা ডায়াগনস্টিক ও কনসালটেন্ট সেন্টারে ডাক্তারের রিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

বীরগঞ্জে ৫২টি শিখন শিকড় কেন্দ্রের শিশুদের গ্র্যাজুয়েশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ডাঁটা ব্যবহার হচ্ছে ঝিঙের খুঁটিতে

রাণীশংকৈলে বালু উত্তোলনের অপরাধে ২ জনকে ১৫ দিনের কারাদন্ড

আটোয়ারীতে অনেক দিন পর দুর্ধর্ষ ডাকাতি