Sunday , 15 August 2021 | [bangla_date]

‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো’ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই সমৃদ্ধশালী দেশ হতো।’ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সফল রাষ্ট্রনায়ক। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরে দেশকে যেভাবে পুনর্গঠিত করেছিলেন, তিনি বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত হতো।’তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। বাকি খুনিদেরও দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তাদের মুখোশও জনগণের সামনে উন্মোচন করতে হবে।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগস্ট ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের আয়োজনে ভবানীপুর আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. খাজা নাজিমউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম শাহ। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ

পীরগঞ্জে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে সুঁই-সুতার কারুকাজে ভাগ্য বদলেছে নারীদের

রাণীশংকৈলে দিন ব্যাপী চাহিদা ভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষন সম্পন্ন

সেতাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য পিনাক চৌধুরীকে সংবর্ধনা প্রদান

কচুর লতি চাষ করে চার তরুণের বাজিমাত চাকুরীর পিছনে না ছুটে বেকার যুবকদের চাকুরী দিতে পারেন উদ্যোক্তা হয়ে-উদ্যোক্তা মাহফুজ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত !

বালিয়াডাঙ্গীতে জেলা প্রশাসন কর্তৃক আরোপিত বিধিনিষেধ- লকডাউন বাস্তবায়নে মাঠে ইউএনও

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত